সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৬:৫২ পূর্বাহ্ন
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিনিধি :: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সুনামগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার ১২টি উপজেলা ও পৌর এলাকায় ৪৪৪ মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে এরই মধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ‘গুরুত্বপূর্ণ’ মণ্ডপে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, আলোকসজ্জা, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভায় ৫২টি, ছাতক উপজেলা ও পৌরসভায় ৩০টি, জগন্নাথপুর উপজেলা ও পৌরসভায় ৩৯টি, দিরাই উপজেলা ও পৌরসভায় ৭২টি, শান্তিগঞ্জ উপজেলায় ২২টি, জামালগঞ্জ উপজেলায় ৫৫টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩১টি, শাল্লা উপজেলায় ৩২টি, তাহিরপুর উপজেলায় ৩১টি, দোয়ারাবাজার উপজেলায় ২৪টি, ধর্মপাশা উপজেলায় ২১টি এবং মধ্যনগর উপজেলায় ৩৫টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। দুর্গোৎসবকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা কমিটি, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের জন্য মণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পূজা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সবার সহযোগিতায় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছি। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা চলাকালীন পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। উল্লেখ্য, দুর্গাপূজার মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা