সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৬:২৫ পূর্বাহ্ন
ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল
ছাতক প্রতিনিধি :: সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল মাস্টার এবং ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও কয়েছ আহমেদ এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম শফি উদ্দিন ও ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি