ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৪৭ দরিদ্র রোগীর ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ৪৭ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় জনতা চক্ষু হাসপাতাল, মল্লিকপুর, সুনামগঞ্জের উদ্যোগে এ চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার পেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু ক্যা¤েপ ৯৪ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অপারেশনের জন্য বাছাই করা ৪৭ জন অসচ্ছল রোগীকে জনতা চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে তাদের চোখের ছানি অপারেশন করা হয়।
জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লেন্স সংযোজনের মাধ্যমে রোগীদের অপারেশন স¤পন্ন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।
অপারেশন শেষে রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা”-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ।
তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তিও দিয়ে থাকে। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন। বিনামূল্যে উন্নতমানের চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় তারা ডা”-বাংলা ব্যাংক পিএলসি এবং জনতা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডা”-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহা রাফি এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান ও ডিরেক্টর শ্যামল চন্দ্র তালুকদার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
