ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে লেচু মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার দিনগত গভীর রাতে কালারুকা ইউনিয়নের তাজপুর মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আটককৃত লেচু মিয়া ছাতক পৌরসভার ভাঁসখালা গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শেষ রাতে লেচু মিয়া তার সহযোগী আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে তাজপুর মসজিদের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরির উদ্দেশ্যে খুঁটিতে ওঠে। এ সময় তাদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে স্থানীয় লোকজন চারদিক থেকে ঘেরাও করে ফেলে। গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে লেচু মিয়ার সাথে থাকা সহযোগীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও, লেচু মিয়াকে হাতেনাতে ধরে ফেলে জনতা। পরবর্তীতে তাকে আটকের বিষয়টি ছাতক থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেচু মিয়াকে তাদের হেফাজতে নেয়।
ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি