সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান
পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৯:০৯:০২ পূর্বাহ্ন
বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা
দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলামকে বিদ্যালয়ে ঢুকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক সামসুল ইসলামের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটিতে শহিদুল ইসলামের মামাতো বোনের নাম না দেওয়াকে কেন্দ্র করে তিনি ক্ষুব্ধ হন।
বুধবার বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে শহিদুল স্কুলে প্রবেশ করে তাকে অল্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারতে তেড়ে আসেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রধান শিক্ষক সামসুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের মামাতো বোনের নাম স্কুল কমিটিতে না দেওয়ায় তিনি আমাকে মারতে তেড়ে আসেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আমি এ ঘটনার বিচার চাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লালমিয়া বলেন, বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ অনাকাক্সিক্ষত। বখাটে শহীদুল ইসলাম আরও কয়েকবার এভাবে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও হেনস্তা করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিদ্যালয় চলাকালে একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী