সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছেন আনসার সদস্যরা। বৃহ¯পতিবার (১ অক্টোবর) ভোররাতে হাওরের তেকুইনিয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালিয়ে তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেটজালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশনায় রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আনসার ক্যা¤প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার ভোররাতে তেকুইনিয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালানো হয়। এ সময় হাওরের বাঁধসংলগ্ন উঁচু স্থানে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জাম ফেলে পালিয়ে যায় অসাধু জেলেরা। পরে ঘটনাস্থল থেকে তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেটজালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন আনসার সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হাওরের পাড়ে একটি চক্র বিভিন্ন অবৈধ সরঞ্জাম ব্যবহার করে মাছ শিকার করছে। এতে দেশীয় মাছের বংশবিস্তার ও হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাদের অভিযোগ, অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাচ্ছে না। হাওরপাড়ের কিছু বাসিন্দাও এ কাজে জড়িতদের সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, প্রকৃতি, পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী