সড়কে বালু ও ইট রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি
ধর্মপাশায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:১৬:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:১৬:২৭ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কে বালু ও ইট রেখে জন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে বালু ও ইটের ব্যবসা করার দায়ে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ব্যবসায়ী ইমন আহম্মেদ (৩৮) কে ১৫হাজার টাকা ও সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের ব্যবসায়ী আলী আকবর (৬৪) কে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহ¯পতিবার বেলা ১২টা থেকে ১টা বেজে ২০মিনিট পর্যন্ত উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রাম ও পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, এএসআই হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মাটিকাটা গ্রামের বাসিন্দা সাইকুল ইসলাম, বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা রাজা মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি