সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন
ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক ইউপি সদসস্যের বিরুদ্ধে। বৃহঃপতিবার দুপুরে শহরের পৌরবিপণির একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ওই নারী। এ সময় অভিযুক্ত গৌরারং ইউনিয়ন পরিষদের সদস্য মমিন মিয়াকে গ্রেফতারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ওই গৃহবধূ অভিযোগ করেন, গত ৬ সেপ্টেম্বর তার শিশু সন্তানকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার কথা বলে তাকে প্রতিবেশীর ঘরে ডেকে নিয়ে যান ইউপি সদস্য মমিন মিয়া। এসময় ঘরের মালিক ও তার স্ত্রী বাইরে থেকে দরজা আটকিয়ে চলে গেলে ইউপি সদস্য মুমিন মিয়া ওই নারীকে ধর্ষণ করেন। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করেন তিনি। এদিকে এই ঘটনায় ইউপি সদস্য মুমিন মিয়া ও অভিযুক্ত দ¤পতিকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সদর থানার ওসি নাজমুল হক। অভিযোগের ব্যাপারে জানতে ইউপি সদস্য মমিন মিয়ার মোবাইলফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ