সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

শাল্লায় কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন
শাল্লায় কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ ও কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার (১ অক্টোবর) শাল্লা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার হিসেবে কাজ করছে। কৃষকদের জন্য কৃষি কার্ড ও সহায়তা, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। বর্তমান সরকারও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ম্যান্ডেট বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে দেশের ভেতরে ও বাইরে থেকে কেউ কেউ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। গণতন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা দেশের মানুষের স্বাধীনতা হরণ ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছিল, জনগণ তাদের দেশত্যাগে বাধ্য করেছে। বিএনপি সরকার পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে। অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিরাই-শাল্লা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাহাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১০০ জন উপস্থিত কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়। এর উপকারভোগী ২২১০ জন। একই সঙ্গে কৃষি সহায়তার অর্থ তাঁদের মোবাইল ফোনে পাঠানো হয়। সহায়তা পাওয়া প্রান্তিক কৃষক অমল সরকার ও রাসমোহন দাস জানান, তাঁদের মোবাইল ফোনে কৃষি সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে এসেছে। এতে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষকদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী