সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০১:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০১:৪৫:৪০ অপরাহ্ন
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার::
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় শহীদ জগতজ্যোতি পাঠাগারের মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাস, কৃষ্ণ গোপাল গোস্বামী, সহসভাপতি পলি তালুকদার, রাধাকৃষ্ণ সূত্রধর, স্বপন চন্দ্র দেব, চঞ্চল কুমার লোহ, জন্টু তালুকদার, সুমন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সদস্য বিমান ঘোষ ও প্রতিশ গোস্বামী। এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক অরজন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সেতুশ বাবু তালুকদার ও যুগ্ম সম্পাদক মনি কাঞ্চন দাস, মহিলা সম্পাদিকা রুপালী সোম পম্পাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি, পূজা উদযাপনের সার্বিক পরিবেশ এবং উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার সব উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজেদের এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সুনামগঞ্জ জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী