বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার ইন্তেকাল
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:০৩:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:০৩:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সালিশি ব্যক্তিত্ব ইউনুস মিয়া (৭৪) আর বেঁচে নেই। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর দীঘিরপাড় কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়াকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ