সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

জলমহালের ইজারাদারদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:৫১:৫৩ অপরাহ্ন
জলমহালের ইজারাদারদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ
স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের জালধরা বিলে ইজারাদারদের স্বেচ্ছাচারিতা, নির্ধারিত সীমানার বাইরে জাল বসানো এবং স্থানীয়দের জলাশয় ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসী।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বাদশাগঞ্জে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইজারাদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। মিছিল থেকে তারা ইজারাদারদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জালধরা বিলের ইজারাদাররা নির্ধারিত ইজারা সীমানা অতিক্রম করে আশপাশের খাসজমি, ব্যক্তিমালিকানাধীন জলাশয় ও সাধারণের ব্যবহৃত জলাশয়ে প্রভাব খাটিয়ে জাল বসাচ্ছেন। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল, গৃহস্থালির কাজ, গবাদিপশুর পানি ব্যবহার এবং মাছ ধরার ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। ইজারাদারদের এমন কর্মকা-ে এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। বক্তারা আরও বলেন, জলমহাল ব্যবস্থাপনার নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সমাবেশ থেকে অবিলম্বে ইজারা সীমানা পুনর্নির্ধারণ, খাস জলাশয় অবৈধ দখলমুক্ত করা এবং স্থানীয়দের জলাশয় ব্যবহারে বাধা সৃষ্টি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ইজারাদারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, মাটিকাটা ওয়ার্ড বিএনপির সহসভাপতি রফিক মিয়া, প্রচার স¤পাদক মনিরুজ্জামান মনির এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলীসহ স্থানীয় বিএনপি নেতারা। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ