ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:০৬:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:১৯:৫৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে সভায় আলোচনা করা হয়। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল আলিম ও কৃষক মানিক মিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, ক্ষুদ্র কৃষক ঋণ ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, এনামুল হক পারভেজ, আশরাফুল ইসলাম, দেবাশীষ দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পজীপ কর্মকর্তা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি