সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:২১:৪০ অপরাহ্ন
আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ দুই যুগ পর সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন গণমাধ্যম বাইট সুনামগঞ্জ২৪। বাইট সুনামগঞ্জ২৪ প্রতিষ্ঠাতা দ্বিপাল ভট্টাচার্য্য ও সাংস্কৃতিক সংগঠক নরেন ভট্টাচার্য্যের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জের আধুনিক বাংলা গানের ৫ গুণী শিল্পী। সঙ্গীত পরিবেশন করেন এক সময়ের টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী শেরগুল আহমদ, শামীম সারোয়ার, নিখিল পুরকায়স্থ, সোমা সাহা ও শুভ্রা তালুকদার। এছাড়াও গানের ফাঁকে ফাঁকো কবিতা আবৃত্তি করেন শহিদুল কবির চৌধুরী সোহাগ। অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন নৃত্যম নৃত্যালয়ের অহনা এষ। যন্ত্র বাজিয়ে সহযোগিতা করেন কুতুব উদ্দিন, সোহেল রানা, অমিত বর্মণ, অনুপম প্রতীক। ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে মিলনায়তে আসেন নারী পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের সংগীত অনুরাগীরা। দর্শকের পদাচরণায় কানায় কানায় পূর্ণ ছিল মিলনায়তন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও কলামিস্ট সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন, সাংবাদিক ও কণ্ঠশিল্পী রওনক বখত, বাউল তসকির আলী, প্রভাষক শুভংকর তালুকদার মান্না, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, নারীনেত্রী কলি তালুকদার আরতি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ