সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালা

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:২৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:২৪:৪১ অপরাহ্ন
সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালা
সুনামকণ্ঠ ডেস্ক :: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর দুটি বৈধ এবং দুটি অননুমোদিতসহ মোট চারটি শুল্কমুক্ত মদের গুদাম সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার (২ অক্টোবর) গভীররাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে দক্ষিণ গুলশানের এই প্রতিষ্ঠানে প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। নিয়ম অনুযায়ী বন্ডেড ওয়্যারহাউজ থেকে কেবল বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরাই শুল্কমুক্ত মদ কিনতে পারেন। কিন্তু টস বন্ডের বিরুদ্ধে খোলাবাজারে চড়া দামে এসব শুল্কমুক্ত পণ্য বিক্রির অভিযোগ ওঠায় দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চলছিল। অভিযানের সময় এনবিআর অনুমোদিত দুটি গুদামের পাশাপাশি আরও দুটি অননুমোদিত গুদামে বেআইনিভাবে পণ্য মজুত রাখার গুরুতর অসংগতি খুঁজে পায়। ফলে অবৈধ অপসারণ রোধ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়। একইসঙ্গে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিট ক্যানাডীয় কর্তৃপক্ষের সাহায্য নিয়ে নুর ইসলাম ও তার পরিবারের সন্দেহজনক আর্থিক কর্মকা-ের তথ্য সংগ্রহ করেছে। গোয়েন্দা প্রতিবেদনে নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের বিদেশে নাগরিকত্ব থাকা, সেখানে অন্তত চারটি কো¤পানির মালিকানা এবং বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত সংগ্রহ করা ১৬৩টি আর্থিক নথি বিশ্লেষণ করে ১৭টি সন্দেহজনক লেনদেন, বড় অঙ্কের নগদ জমা ও ট্রান্সফারের তথ্য মিলেছে। এছাড়া এক বছরেই প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আনার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সম্প্রতি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ও তার ব্যাংক হিসাব তলবের পর এই অভিযান জোরদার হলেও গোয়েন্দা কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এই ব্যবস্থার সঙ্গে সালমান মুক্তাদিরের ব্যক্তিপরিসরের সরাসরি কোনো স¤পর্ক নেই। তাদের মতে, কর ফাঁকি, বৈদেশিক নাগরিকত্ব গোপন এবং আন্তর্জাতিক লেনদেনের পুরোনো অনিয়মের ধারাবাহিক অনুসন্ধানের অংশ হিসেবেই এনবিআর, ভ্যাট ও আয়কর গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে এ আইনি পদক্ষেপ নিয়েছে। বর্তমানে এ ঘটনার সার্বিক তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ