সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২০:৪৮ অপরাহ্ন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দাবি এবং জ্বালানি তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সুনামগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে জেলা খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট চত্বরে সমাবেশে মিলিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, জনগণের ম্যান্ডেট ও গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কুরআন-বিরোধী যেকোনো সম্পদ হস্তান্তর আইন বাতিল এবং বিদ্যুৎ বিভ্রাট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, যা দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা জরুরি। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন ও মাওলানা আকিক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ-প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ এবং সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা জহির আহমদ, মাওলানা মঈনুল হক, মাওলানা জসীম উদ্দিনসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা