জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২০:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দাবি এবং জ্বালানি তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সুনামগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে জেলা খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট চত্বরে সমাবেশে মিলিত হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, জনগণের ম্যান্ডেট ও গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কুরআন-বিরোধী যেকোনো সম্পদ হস্তান্তর আইন বাতিল এবং বিদ্যুৎ বিভ্রাট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, যা দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা জরুরি।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন ও মাওলানা আকিক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ-প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ এবং সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা জহির আহমদ, মাওলানা মঈনুল হক, মাওলানা জসীম উদ্দিনসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ