রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে সভা
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ত্রিকালের স্মৃতিবিজড়িত সুনামগঞ্জ শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, প্রধান শিক্ষক (অব.) নাসরীন আক্তার খানম, অ্যাডভোকেট হেলেনা বেগম, প্রাক্তন শিক্ষার্থী রেজওয়ানুল হক রাজা, সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম বজলু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, ব্যবসায়ী বিমল বণিক, সায়মা সুলতানাসহ শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
সভায় বক্তারা বলেন, ত্রিকালের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী এ বিদ্যালয় এবার শতবর্ষে পদার্পণ করেছে। বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযথভাবে শতবর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সভায় আগামী শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে পুনরায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় শতবর্ষপূর্তি উদযাপনের বিষয়ে চূড়ান্ত আলোচনা এবং উদযাপন কমিটি গঠন করা হবে। সভায় সংশ্লিষ্ট সকল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ