সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ

মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৯:৩০ অপরাহ্ন
মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক সবিতা বীর। সাংগঠনিক মাসে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী। পরে সাংগঠনিক মাসের কর্মসূচি পালনের অভিজ্ঞতা বিনিময় করেন তৃণমূল পর্যায়ের সংগঠকেরা। বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশের মতো সুনামগঞ্জেও কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক মাস পালন করে। সদস্য নবায়নের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জেলা শাখার আওতাধীন প্রতিটি তৃণমূল শাখায় কর্মীসভা, আলোচনা ও মতবিনিময় সভা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া জেলা শাখার বিভিন্ন উপপরিষদের উদ্যোগে নারীস্বাস্থ্য অধিকার, নারীর সমঅধিকার, আইনগত অধিকার, আর্থিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, শিক্ষা ও সংস্কৃতি এবং তরুণীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপপরিষদের উদ্যোগে ‘পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীস্বাস্থ্য অধিকার নিশ্চিত হোক’ শীর্ষক আলোচনা সভা, আন্দোলন উপপরিষদের উদ্যোগে ‘নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও বাংলাদেশ মহিলা পরিষদ’ শীর্ষক সভা এবং লিগ্যাল এইড উপপরিষদের উদ্যোগে নারীর আইনগত অধিকারবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপপরিষদের উদ্যোগে ‘আর্থিক সিদ্ধান্ত গ্রহণে নারী’ শীর্ষক সভা, শিক্ষা ও সাংস্কৃতিক উপপরিষদের উদ্যোগে ‘গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ ও গবেষণা উপপরিষদের উদ্যোগে তরুণীদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী শুভ্রা তালুকদার এবং সুনামগঞ্জ সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পী প্রিয়া পাল, পৌষী দেব ও চন্দ্রা দেব। অনুষ্ঠানের শেষ পর্বে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শপথবাক্য পাঠ করান জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই