সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা হাসাউড়ার আনারস চাষ সম্প্রসারণ ও জিআই স্বীকৃতি নিয়ে মতবিনিময় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

অয়নৃত্যের ৩ দিনব্যাপী কথক নৃত্য কর্মশালা সম্পন্ন

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:১৮ অপরাহ্ন
অয়নৃত্যের ৩ দিনব্যাপী কথক নৃত্য কর্মশালা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন অয়নৃত্যের আয়োজনে ৩ দিনব্যাপী কথক নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম ধারা কথকের তাল, লয়, মুদ্রা ও অভিব্যক্তির সঙ্গে প্রশিক্ষণার্থীদের পরিচিত করাতে এ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভারতীয় নৃত্য প্রশিক্ষক শ্রী গুরু রাহুল দেব। অয়নৃত্যের প্রতিষ্ঠাতা সৌরব অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক এবং পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সাংবাদিক বোরহান উদ্দিন, পল্লব ভট্টাচার্য, হীরেন্দ্র ভূষণ তালুকদার মঞ্জু, সমীর কান্তি দে ও অজয় কৃষ্ণ পাল। বক্তারা বলেন, কথক নৃত্য শুধু শারীরিক পরিবেশনা নয়; এর মধ্যে গল্প বলা, ছন্দ, তাল, লয় ও অভিব্যক্তির সমন্বয়ে ফুটে ওঠে নান্দনিকতার অনন্য প্রকাশ। এ ধরনের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা শাস্ত্রীয় নৃত্যের কৌশল শেখার পাশাপাশি ভারতীয় উপমহাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ পান। তারা বলেন, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন গুরুত্বপূর্ণ। নৃত্যচর্চা তরুণদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ বিকাশেও ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে ৩ দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ