সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:০৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:৩৫:১৫ পূর্বাহ্ন
সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা
দিরাই প্রতিনিধি :: মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার ইভেন্টে আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলকে হারিয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে দিরাই উপজেলার ক্ষুদে সাঁতারু আমেনা বেগম। আমেনা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও মোহাম্মদী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। উপজেলা পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার আঞ্চলিক পর্যায়েও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী আমেনা বেগম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সাঁতার ইভেন্টে উপজেলা পর্যায়ে বিজয়ী হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের প্রতিযোগীদের হারিয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে সে। তিনি বলেন, হাওরপাড়ের প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনার এ অসাধারণ সাফল্যে শুধু দিরাইবাসী নন, পুরো হাওরাঞ্চলের মানুষ গর্বিত। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়ও আমেনা যেন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এদিকে, আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জন করায় আমেনাকে নিয়ে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী