সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শাল্লায় পুলিশের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৯:২৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৯:২৩:২১ পূর্বাহ্ন
শাল্লায় পুলিশের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: শাল্লায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে থানা প্রশাসনের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার বিকেল ৩টায় থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঘুঙ্গিয়ারগাঁও (সরকার বাড়ি) পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না, নয়াগাঁও পূজা ম-পের সভাপতি প্রবীর রঞ্জন দাস প্রমুখ। এসময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি বলেন, শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপালনের অতীত অভিজ্ঞতা আমার রয়েছে। আমি ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরেও বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছি। শাল্লায়ও গত বছর বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছি। আপনাদের ভলেন্টিয়ারদের তালিকা তৈরি করুন। শাল্লায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দুর্গোৎসব উদযাপিত হোক। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভায় উপজেলার ২৫টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী