সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

তিন অনলাইন জুয়াড়ি গ্রেফতার, স্মার্টফোন জব্দ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:২০:৪৩ পূর্বাহ্ন
তিন অনলাইন জুয়াড়ি গ্রেফতার, স্মার্টফোন জব্দ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বগারপাচুর গ্রামের সামনের সড়কে রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে মো. সুমন ওরফে লাল গুটি সুমন (৩৫), আব্দুল আলীম (৪০) ও তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২০) নামের তিনজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার বগারপাচুর গ্রামের সামনের সড়কে গত রোববার রাতে ওই গ্রামের মো. সুমন ওরফে লালগুটি সুমন, আব্দুল আলীম ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে বাবু অনলাইনে জুয়া খেলছিল। খবর পেয়ে রোববার ভোর রাত সাড়ে চারটার দিকে সেখান থেকে তাদের তিনজনকে গ্রেফতার ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। মো. সুমন ওরফে গুটি সুমনের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী থানায় মাদক ও হত্যা মামলা রয়েছে। অনলাইনে জুয়া খেলার ঘটনায় এই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী