সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা, অপরজনের কারাদুৎন্ড

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:৩১:২১ পূর্বাহ্ন
শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা, অপরজনের কারাদুৎন্ড
স্টাফ রিপোর্টার:: তাহিরপুর উপজেলার ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী ও উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শ গ্রামসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় গ্রামবাসীকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সতর্ক করা হয়। পরে শান্তিপুর নদীর উত্তর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাল মিয়া (৫৪) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদ- এবং হোসেন আলী (২২) নামের অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা