সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

বিশ্বম্ভরপুরে ৪০ বোতল মদসহ গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:৪১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:৪২:৩৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ৪০ বোতল মদসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদসহ মো. জুবাইদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। শনিবার (৪ অক্টোবর) এসআরবি-৯, সিলেটের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৭টায় এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ ইউনিয়নের রনবিদ্যা সাকিনস্থ পলাশ বাজার পুলেরঘাট ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কাঁধে থাকা একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল তাকে আটক করে কাঁধের ব্যাগ তল্লাশি চালায় এবং ব্যাগের ভেতর থেকে ৪০ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মো. জুবাইদ দিরাই থানার বারোঘর এলাকার মো. আনোয়ারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ