সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৪৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৪৮:৪২ পূর্বাহ্ন
বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি
স্টাফ রিপোর্টার:: ‘শিক্ষকদের পাশে থাকুন, পেশা সুরক্ষার ৬০ বছর মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। মাধ্যমিক শিক্ষা সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। বক্তারা বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের দক্ষতা, পেশাগত স্বাধীনতা ও কর্মপরিবেশের ওপর। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা না গেলে শিক্ষাক্ষেত্রে কাক্সিক্ষত অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। তাই শিক্ষকতার পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। আলোচনায় শিক্ষকদের দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ তৈরি, পেশাগত উন্নয়নের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন বক্তারা। সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইভা রায়, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ হাফিজা ফেরদৌস লিপন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহম্মদ, সাধারণ স¤পাদক আরিফ মোহাম্মদ দুলাল, সাংগঠনিক স¤পাদক মো. ইমরান, জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অসীম চন্দ্র বর্মণ, সাধারণ স¤পাদক এ কে এম আজাদ মিয়া, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. হারুন রশীদ, সাধারণ স¤পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলাম। বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ সম্মান, পেশাগত নিরাপত্তা ও কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সভায় জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু