ধর্মপাশায় দুইজন পলাতক আসামি গ্রেপ্তার
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোণা গ্রামের নিজ নিজ বসতঘরের ভেতর থেকে মিজান তালুকদার (৩৮) ও জুবায়ের আহম্মেদ (৪০) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম ও জহিরুল ইসলাম বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের মিজান তালুকদারের বিরুদ্ধে চলতি বছরে নেত্রকোণা আমলী আদালতে ও উপজেলার জারারকোণা গ্রামের জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে ২০২৩সালের গাজীপুর চীফ মেট্রোপলিটন আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে পৃথক দুটি মামলা হয়। তারা দুজন পলাতক ছিলেন। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে জারারকোণা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে জুবায়েরকে ও গতকাল সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে গাবী গ্রামের নিজ বসতঘর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি