সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

দিরাইয়ে শিক্ষক দিবস পালিত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৪:৪৮ পূর্বাহ্ন
দিরাইয়ে শিক্ষক দিবস পালিত
দিরাই প্রতিনিধি :: বর্ণিল আয়োজনে দিরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাফর ইকবাল, সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, লাকী সঞ্চারিনী বিশ্বাস, নুরুল ইসলামসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক, পঞ্চমী দাসসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী