সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

বিশ্ব বসতি দিবস পালিত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:২৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:২৫:০৩ পূর্বাহ্ন
বিশ্ব বসতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: “সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত সভাটি পরিচালনা করেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী চৌধুরী রায়হান ইবনে সুলতান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. পারভেজ, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও আমিনুল হক। সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেজাউল কবীর তুহিন। সভায় বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা টেকসই নগরায়নের অন্যতম প্রধান শর্ত। পরিকল্পিত নগরায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু