বিশ্ব বসতি দিবস পালিত
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:২৫:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:২৫:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
“সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত সভাটি পরিচালনা করেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী চৌধুরী রায়হান ইবনে সুলতান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. পারভেজ, পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) আব্দুল্লাহ আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও আমিনুল হক। সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেজাউল কবীর তুহিন।
সভায় বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা টেকসই নগরায়নের অন্যতম প্রধান শর্ত। পরিকল্পিত নগরায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ