দোয়ারাবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে ৯ জনের চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৪:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৪:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দোয়ারাবাজারে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) উপজেলার ২ নম্বর নরসিংপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৩৬ জন অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় ১৩ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।
অপারেশন শেষে সোমবার (৫ অক্টোবর) ৯ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে রোগীদের বিদায় জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন,
ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডা”-বাংলা ব্যাংক বিভিন্ন মানবকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে।
তিনি বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর আন্তরিক সহযোগিতার ফলে দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য্য, টিসিও মো. সোহাগ মিয়া এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া।
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যা¤েপ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশন পেয়ে স্থানীয় দরিদ্র রোগী ও স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ