সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

শব্দদূষণের বিরুদ্ধে অভিযান : ৮ ব্যক্তি-যানবাহনকে জরিমানা, জব্দ ১৪ হাইড্রোলিক হর্ন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:১০:০৭ পূর্বাহ্ন
শব্দদূষণের বিরুদ্ধে অভিযান : ৮ ব্যক্তি-যানবাহনকে জরিমানা, জব্দ ১৪ হাইড্রোলিক হর্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শব্দদূষণ সৃষ্টিকারী ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, জনস্বার্থে শব্দদূষণকারী এবং অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু