সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন

অবশেষে দশম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন
অবশেষে দশম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। কিন্তু নানান জটিলতায় দশম গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছিলেন না প্রধান শিক্ষকরা। প্রায় ১০ মাস পর অবশেষে দশম গ্রেড পদ্ধতি অনুসরণ করার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ। মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা। আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণ পদ্ধতি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে, গত ডিসেম্বর থেকে হিসাব ধরে দশম গ্রেড অনুযায়ী যে পাওনা বকেয়া রয়েছে, তা নিয়েও আদেশে নির্দেশনা রয়েছে। বকেয়া প্রসঙ্গে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা প্রাপ্য হবেন না। জানা যায়, আদালতের রায়ের পর গত ডিসেম্বরে প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন বেতন স্কেল অনুযায়ী- দশম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ৩২ হাজার টাকা দিয়ে, যার সর্বোচ্চ ধাপ ৭৭ হাজার ৩০০ টাকা। আগের বেতন কাঠামো অনুযায়ী- দশম গ্রেডে শুরুর বেতন ছিল ১৬ হাজার টাকা, যার সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা। এদিকে, দশম গ্রেডে উন্নীত হওয়ার আগে প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ছিল ১১ ও ১২তম। আগের পে স্কেল অনুযায়ী- দুটি গ্রেডে মূল বেতন শুরু হতো যথাক্রমে ১২ হাজার ৫০০ টাকা ও ১১ হাজার ৩০০ টাকা দিয়ে। অন্যদিকে নতুন পে স্কেলে ১১তম গ্রেডে শুরুর বেতন ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপ ৬০ হাজার ৫০০ টাকা। আর ১২তম গ্রেডে শুরুর বেতন ২৪ হাজার ৩০০ টাকা এবং সর্বোচ্চ ধাপ ৫৮ হাজার ৭০০ টাকা। সহকারী শিক্ষকদের গ্রেড বাড়ানোর প্রস্তাব আটকা : বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন। নতুন পে স্কেল অনুযায়ী- ১৩তম গ্রেডে তাদের মূল বেতন শুরু হয় ২৪ হাজার টাকা দিয়ে। অন্তর্বর্তী সরকারের সময় সহকারী শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বেতন গ্রেড ১১তম করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছিল। তবে বেতন কমিশন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সিদ্ধান্ত কমিশনের কার্যপরিধির মধ্যেও পড়ে না। এছাড়া সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে ১১তম করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগেও প্রস্তাব পাঠিয়েছিল মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা। অবশ্য এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ তিন লাখ ৬৯ হাজারের কিছু বেশি। বর্তমানে কর্মরত আছেন সাড়ে তিন লাখের বেশি। এছাড়া সম্প্রতি প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ যোগদান করেছেন। তাদেরও ১১ অক্টোবর পদায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু