সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জেলা পরিষদের আওতাধীন প্রকল্প নেওয়া ও বাস্তবায়নে নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৯:৩০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৯:৩০:১৩ পূর্বাহ্ন
জেলা পরিষদের আওতাধীন প্রকল্প নেওয়া ও বাস্তবায়নে নতুন নির্দেশনা
সুনামকণ্ঠ ডেস্ক :: জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন প্রকল্প নেওয়া ও বাস্তবায়নে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে সব জেলা প্রশাসক (ডিসি), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী কর্মকর্তাকে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ৮২ক ধারা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের অধীন ৬১টি জেলা পরিষদে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) ইতোমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রশাসকের কর্মস¤পাদনে সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার থেকে কমিটি গঠন করা হয়েছে। জেলা পরিষদের অধিক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের আওতায় উন্নয়ন প্রকল্প গ্রহণ, প্রশাসনিক অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে নিচের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। (১) প্রশাসনিক অনুমোদনের অপেক্ষাধীন প্রকল্পের ক্ষেত্রে পুনঃ/নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। (২) এর আগে অনুমোদিত কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি এমন প্রকল্প বাস্তবতার নিরিখে পরিবর্তনক্রমে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। (৩) জেলা পরিষদের সক্ষমতা অনুযায়ী রাজস্ব তহবিলের আওতায় নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। (৪) বিশেষ বরাদ্দের ক্ষেত্রে প্রকল্প নির্ধারিত না হয়ে থাকলে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। (৫) নতুন প্রকল্প গ্রহণ এবং প্রকল্প পরিবর্তনের ক্ষেত্রে প্রকল্পের যৌক্তিকতা, উপযোগিতা ও জনকল্যাণমুখিতা যথাযথভাবে যাচাই করে জেলা পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতে হবে। গঠিত কমিটির সদস্যদের সম্মানীভাতা নির্ধারণ : এদিকে, জেলা পরিষদের কর্মস¤পাদনে সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠিত কমিটির প্রত্যেক সদস্য প্রতিটি সভার জন্য সম্মানীভাতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে ডিসিদেরকে পাঠানো আরবকটি চিঠিতে বলা হয়, জেলা পরিষদের কর্মস¤পাদনে সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠিত কমিটির প্রত্যেক সদস্য প্রতিটি সভার জন্য উৎসে কর কর্তন সাপেক্ষে জেলা পরিষদের আয় অনুযায়ী রাজস্ব তহবিল থেকে সম্মানীভাতা প্রাপ্য হবেন; তবে তা তিন টাকার বেশি হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ