সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৭:২৫ পূর্বাহ্ন
জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গত মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ধারণ বাজারের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং স্থানীয় ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা ও তা সমাধানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রশাসক মিজানুর রহমান চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ধারণ বাজারের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোজাহিদুর রহমান হিরাসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স