সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৭:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৭:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের
মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ
স¤পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনির্বাচিত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)
এবং সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের যুগ্ম-সাধারণ স¤পাদক এডভোকেট
মোহাম্মদ সাজ্জাদুর রহমান। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা
করেন এবং সিলেটস্থ সুনামগঞ্জবাসীর কল্যাণ ও আইনি সহায়তায় সার্বিক পাশে থাকার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আমরাফুর রহমান চৌধুরী,
কোষাধ্যক্ষ মীর্জা আবুল কাসেম স্বপন, এস এম বোরহান, আলাফর খান, শ্যামল চৌধুরী, সাব্বির
আহমদ, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের
পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকা-ে সংগঠনটি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া
জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহযোগিতা করা একটি মহৎ কাজ। ভবিষ্যতেও সুনামগঞ্জ
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও ব্যাপক পরিসরে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম
পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি