সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে জমির ভাগবাটোয়ারা ও পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের হেলেনা আক্তার (৪৩) নামের এক নারীর বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর করে স্বর্ণ ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আপন সহোদর দুই ভাই শহীদুল ইসলাম শহীদ (৩৫), জাহিদুল ইসলাম জাহিদ (৪৫) ও চাচা ময়না মিয়া (৫৫) কে আসামি করে গত মঙ্গলবার বিকেলে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াকন্দা গ্রামের মৃত আজম আলীর মেয়ে হেলেনা আক্তারের সঙ্গে তার দুই ভাই শরিফুল ইসলাম শহীদ, জাহিদুল ইসলাম জাহিদা ও চাচা ময়না মিয়ার জমির ভাগবাটোয়ারা ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হেলেনা আক্তারের বসতঘরে অনধিকার প্রবেশ করেন। এ সময় শহীদুল ইসলাম শহীদের নির্দেশে জাহিদুল ইসলাম জাহিদ ও ময়না মিয়া লোহার রড, কাঠের রুল ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে তারা তিনজন মিলে হেলেনা আক্তারকে এলোপাতাড়ি কিল- ঘুষি মারেন। পরে তারা বসতঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ চার লাখ নব্বই হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান তারা চলে যান। অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ দাবি করেন, আমি আমার ঘর ভেঙেছি। অন্যকারও ঘর ভাঙচুর, লুটপাট ও কাউকে মারধর করার অভিযোগটি সঠিক নয়। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর