ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে জমির ভাগবাটোয়ারা ও পারিবারিক কলহের জের ধরে
ওই গ্রামের হেলেনা আক্তার (৪৩) নামের এক নারীর বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর করে স্বর্ণ ও নগদ
টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আপন সহোদর দুই ভাই শহীদুল
ইসলাম শহীদ (৩৫), জাহিদুল ইসলাম জাহিদ (৪৫) ও চাচা ময়না মিয়া (৫৫) কে আসামি করে গত
মঙ্গলবার বিকেলে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার
ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াকন্দা গ্রামের মৃত আজম আলীর মেয়ে হেলেনা আক্তারের সঙ্গে
তার দুই ভাই শরিফুল ইসলাম শহীদ, জাহিদুল ইসলাম জাহিদা ও চাচা ময়না মিয়ার জমির
ভাগবাটোয়ারা ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে
গত সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হেলেনা
আক্তারের বসতঘরে অনধিকার প্রবেশ করেন। এ সময় শহীদুল ইসলাম শহীদের নির্দেশে জাহিদুল
ইসলাম জাহিদ ও ময়না মিয়া লোহার রড, কাঠের রুল ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে বসতঘর
ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে তারা তিনজন মিলে হেলেনা আক্তারকে এলোপাতাড়ি কিল-
ঘুষি মারেন। পরে তারা বসতঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা, এক ভরি
স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ চার লাখ নব্বই হাজার টাকা মূল্যের মালামাল লুট করে
নিয়ে যায়। এ ছাড়া ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান তারা চলে যান।
অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ দাবি করেন, আমি আমার ঘর ভেঙেছি। অন্যকারও ঘর ভাঙচুর, লুটপাট
ও কাউকে মারধর করার অভিযোগটি সঠিক নয়।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত
অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি