সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:১৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:১৩:২৯ পূর্বাহ্ন
হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
সুনামকণ্ঠ ডেস্ক :: একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত এমন সমন্বিত নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে সরকারের নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারা একই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং কারা সারের ডিলার বা খুচরা বিক্রেতা হওয়ার জন্য উপযুক্ত হবেন না। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অন্য কোনো সদস্য ডিলারশিপ বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তিনি বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ নেওয়ার যে সুযোগ ছিল, বর্তমান সরকার নতুন নীতিমালার মাধ্যমে সেটিকে যুগোপযোগী করে স্বচ্ছতা আনার চেষ্টা করেছে। অ্যাটর্নি জেনারেল জানান, এর বিরুদ্ধে পাঁচজন পরিবারের সদস্য ৬ অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে ২০২৬ সালের ২৭ আগস্ট প্রণীত নতুন নীতিমালার ওই অংশ চ্যালেঞ্জ করে দুটি রিট পিটিশন দায়ের করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে বিদ্যমান ডিলারশিপ থেকে তাদের বাদ না দেওয়ার নির্দেশনা দেন এবং নীতিমালার ওই অংশের ওপর স্থিতাবস্থা জারি করেন। তিনি বলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আবেদনটির শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম

৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম