সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ

‎জামালগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:১৮:০০ অপরাহ্ন
‎জামালগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার:: ‎সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবির। ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। ‎ ‎অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ বি এম মাছুম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায় এবং ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. খাতিবুন নেছা, সমাজ সেবক এম আল-আমিন। ‎স্বাগত বক্তব্য দেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সদস্য এহসানুল হক আলাউদ্দিন। এছাড়া চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী জাইমা মোসফিরাত বক্তব্য রাখে। ‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এই অর্জন শুধু তাদের পরিবার নয়, পুরো জামালগঞ্জের জন্য গর্বের। আমি আশা করি, আজকের এই স্বীকৃতি ও শিক্ষা উপকরণ তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষার্থীদের পাশে এগিয়ে এলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।” ‎ ‎এ সময় উপস্থিত ছিলেন কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বিনাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তালুকদার, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছমিন নাহার এবং ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহসভাপতি ফয়জুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা। ‎ ‎অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ‎ ‎এদিকে অনুষ্ঠানে ইউকে প্রবাসী সাইফুল ইসলাম ও গ্রীস প্রবাসী হাদিউল ইসলাম স্বদেশ আগমন উপলক্ষে তাদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম

৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম