সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ

‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:১৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:২৫:১১ অপরাহ্ন
‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন
স্টাফ রিপোর্টার::
‎আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উপশাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয়ে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। ‎ ‎অনুষ্ঠানে কেক কাটেন আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখা ব্যবস্থাপক শরিফুল আলম শাওন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সায়েম রহমান চৌধুরী, আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার মাঈন উদ্দিন চিশতী, মার্কেটিং অফিসার মো. রিয়ান উদ্দিন সামরাজ এবং ট্রানজেকশন সার্ভিস অফিসার মাহবুবুর রহমান। ‎ ‎
গ্রাহক উজ্জ্বল রায় বলেন, “আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখা চালু হওয়ার পর আমাদের এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ অনেক সহজ হয়েছে। এখানকার কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে খুব দ্রুত গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
​​
গ্রাহক মো. জাকির হোসেন বলেন, “ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার ও সেবার মান আমাদের কাছে ভালো লাগে। বিশেষ করে দ্রুত সময়ে প্রয়োজনীয় সেবা পাওয়ায় আমরা সন্তুষ্ট। আইএফআইসি ব্যাংক ভবিষ্যতে আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা দেবে—এটাই প্রত্যাশা। ‎
গ্রাহক বিষ্ণুপদ সূত্রধর বলেন, “সাচনা বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংকের এই উপশাখা থাকায় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়েই উপকৃত হচ্ছেন। ৫০ বছর পূর্তি উপলক্ষে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই এবং ব্যাংকের আরও সফলতা কামনা করি।
এ সময় ব্যাংকের অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও আনন্দ ভাগ করে নেন। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম

৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম