হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়
১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৩৯:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৩৯:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়েছে। ৮অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শামীম আহমেদ ও অফিস সহকারী নবেন্দু ভূষণ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওই বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান (গ্রেড-১) মো. জিল্লুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজল চন্দ্র তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, মো. কামরুজ্জামান নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ; প্রমথ রঞ্জন চক্রবর্তী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), দিগেন্দ্র বর্মণ সরকারি ডিগ্রি কলেজ; মো. জুলফিকার হোসেন, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ; মো. আজির উদ্দিন, সভাপতি, এডহক কমিটি; মো. ফারুক আহমদ, চেয়ারম্যান, ফতেপুর ইউপি; মোহাম্মদ আব্দুল ছত্তার, অধ্যক্ষ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ; মো. গোল আহমদ, সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়; মো. নূর আলী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ফতেপুর মুরারিচাঁদ উচ্চ বিদ্যালয়; মো. লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয়, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো.সাইফুল ইসলাম ও মো. মনিরুজ্জামান।
বিদায়ী শিক্ষকম-লীর পক্ষ থেকে বক্তব্য দেন -সুভাষ চন্দ্র তালুকদার, পবিত্র কুমার তালুকদার, হেমেন্দ্র কুমার দাশ, আব্দুল মজিদ, মো. সাইফুল ইসলাম, নিশি কান্ত দাশ, মোহিত রঞ্জন দাশ, অপু রায়হান, রণদা চক্রবর্তী, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন- মো. ফয়জুন্নুর। কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন সমীরণ তালুকদার।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষকম-লীর পক্ষ থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষক জয়ধন তালুকদার, আরতি রানী সরকার, চয়ন কুমার তালুকদার ও মিটন তালুকদার। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন- মো. বশির উদ্দিন। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন - সুলেমান রেজা চৌধুরী, অঞ্জন কুমার দে, দুলাল মিয়া।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন - ১০ম শ্রেণির শিক্ষার্থী দিব্যজিত তালুকদার, ৯ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহান মিম, নুসরাত জাহান, হৃদি দে, ইছনিয়া চৌধুরী, ফাবিয়া, ৮ম শ্রেণির শিক্ষার্থী জামিলা চৌধুরী মিম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী হাবিবা ও গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রমি মল্লিক। বিদায়ী শিক্ষক-কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী কান্তা সরকার।
বিদায়ী শিক্ষক-কর্মচারীগণকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শিক্ষকবৃন্দ এবং উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জিল্লুর রহমান চৌধুরী।
প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ১৯৯৯ ও ২০১০ ব্যাচ) পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন দুলাল মিয়া, গোপী রঞ্জন চৌধুরী, তমাল তালুকদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ