বিশ্ব দৃষ্টি দিবস পালিত
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘আপনার চোখকে ভালোবাসুন’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহ¯পতিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শাহ আলম ও স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহ আলম।
সভায় বক্তারা বলেন, চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা স¤পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা ও চক্ষু পরীক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সময়মতো চোখের সমস্যা শনাক্ত ও চিকিৎসা গ্রহণ করা গেলে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শাহ আলম বলেন, চোখের সুস্থতা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। তিনি নিয়মিত চোখের যতœ নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
বিশ্ব দৃষ্টি দিবসের কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ