সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

বিশ্ব দৃষ্টি দিবস পালিত

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
বিশ্ব দৃষ্টি দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘আপনার চোখকে ভালোবাসুন’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহ¯পতিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শাহ আলম ও স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহ আলম। সভায় বক্তারা বলেন, চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা স¤পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা ও চক্ষু পরীক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সময়মতো চোখের সমস্যা শনাক্ত ও চিকিৎসা গ্রহণ করা গেলে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শাহ আলম বলেন, চোখের সুস্থতা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। তিনি নিয়মিত চোখের যতœ নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। বিশ্ব দৃষ্টি দিবসের কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক