সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

দোয়ারাবাজারে হেফাজত ইসলামের সম্মেলন, অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১২:০৮:৫২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে হেফাজত ইসলামের সম্মেলন, অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দোয়ারাবাজারে সম্মেলন করেছে হেফাজতে ইসলাম। সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের আকিদাকে ইসলামের মৌলিক বিশ্বাস হিসেবে উল্লেখ করে কাদিয়ানীদের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মইনুল হক ও মাওলানা শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তুলে ধরেন। তিনি খতমে নবুওয়তের আকিদাকে ইসলামের মৌলিক বিশ্বাস হিসেবে উল্লেখ করে এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে তিনি এ দাবির পক্ষে শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছির। সম্মেলনে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসাধারণ স¤পাদক মাওলানা শামসুদ্দিন মো. ইলিয়াস, মাওলানা আমজাদ হোসেন, প্রিন্সিপাল মঞ্জুরে মওলা, মাওলানা আব্দুল কাদির, মাওলানা শহিদুল ইসলাম পলাশী, মুফতি আব্দুছ সালাম, মাওলানা আব্দুল আহাদ নোমানী, মাওলানা আবুল ফজল, মাওলানা সাইদুজ্জামান আল হায়দর, মুফতি আবদুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুল মান্নান বালিউড়ী ও মাওলানা জিয়া উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। এছাড়া মাওলানা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল করিম হুসাইন, মাওলানা ইকরামুল হক, মাওলানা আখতার হোসেন, মাওলানা মোহসিন আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন মাসুদ, মাওলানা মোশাহিদ আলী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কবীর আহমদ, মাওলানা আলী হায়দার ও মাওলানা হাসান শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর