সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ
সুনামগঞ্জ থেকে ২ আসামি গ্রেপ্তার

সিলেটে মাজার-দানবাক্স নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৬:২৫ অপরাহ্ন
সিলেটে মাজার-দানবাক্স নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত
স্টাফ রিপোর্টার :: সিলেটের মোগলাবাজারে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণ এবং অর্থ লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় সুনামগঞ্জ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হল সিলেটের মোগলাবাজার থানার শিলাম শেখপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৩) ও ইয়াসিন আহমদ ফাহিম (৩৩)। তারা মামলার ৩ ও ৪ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি বলে জানিয়েছে এসআরবি। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া মহল্লা এবং দুপুর ১টা ৫০ মিনিটে সাহেববাড়িঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯ সদর কোম্পানি ও সুনামগঞ্জের সিপিসি-৩-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের মোগলাবাজার থানার শিলাম শেখপাড়া এলাকায় স্থানীয় শাহ তৈয়ব ছয়লানি মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা লেনদেনকে কেন্দ্র করে নিহত শাহ মাহির রাসেলের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ আগস্ট জুমার নামাজের সময় নিহতের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় নিহতের দাদা শাহ আব্দুল মান্নান বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা করেন। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিরোধ নি®পত্তির আশ্বাসে আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর গত ২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে রাসেল ওষুধ কেনার জন্য শিলাম চক বাজারে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘেরাও করে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর