সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

শাল্লায় হুমকির ঘটনায় শাহবাগ থানায় জিডি

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৫৮:৪৭ অপরাহ্ন
শাল্লায় হুমকির ঘটনায় শাহবাগ থানায় জিডি
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রাম এলাকায় যাত্রাগানের মেয়েদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন লাইভ সম্প্রচারের প্রতিবাদ করায় এক সরকারি কর্মচারীকে প্রাণনাশ ও এলাকাছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার বাবা-মা ও পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন অভিযোগকারী ও তার পরিবার। অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন আটগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইন্দ্রিস আলী তালুকদারের ছেলে তোফায়েল তালুকদার। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর শাল্লার আটগাঁও এলাকায় নৌকায় আয়োজিত একটি যাত্রাগানের আসরে একদল যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অশালীনভাবে আনন্দ-উল্লাস করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টির প্রতিবাদ জানান আটগাঁও ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার বাংলাদেশ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত এম টি এ রোমান (২৯)। অভিযোগকারী রোমানের দাবি, প্রতিবাদ করার জের ধরে গত ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তোফায়েল তালুকদার তাকে ফোন করে গালিগালাজ করেন। এ সময় লাথি মেরে এলাকাছাড়া করা এবং সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তার বৃদ্ধ বাবা, মা ও বোনকে নিয়েও অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ৮ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এম টি এ রোমান। জিডি নম্বর ৫২২। অভিযোগের বিষয়ে অভিযুক্ত তোফায়েল তালুকদার বলেন, তাদের গ্রামের কাছে নৌকায় প্রায় ৪০ জন মানুষ নাচ-গানের আয়োজন করেছিলেন। তিনি প্রথমে এতে বাধা দিয়েছিলেন এবং পরে তাকে জোর করে নৌকায় নিয়ে যাওয়া হয়। তার দাবি, আয়োজকেরা প্রশাসনকে ম্যানেজ করে অনুষ্ঠানটি আয়োজন করেন। এম টি এ রোমান ফেসবুকে তাকে উদ্দেশ্য করে লেখালেখি করায় রাগের মাথায় তিনি তাকে ফোনে কথা বলেছেন। এদিকে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। তবে শাল্লা দুর্গম এলাকা হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যায়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার এসআই (নিরস্ত্র) মো. শহীদুল আলমকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর