সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৫:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৫:০১:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা
স্টাফ রিপোর্টার::
বর্ণাঢ্য আয়োজনে বাণিজ্য মেলা-২০২৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার এবং জেলাবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তবে মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো ও অশালীন প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর সুনামগঞ্জ শহরের ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে মেলার অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক। পরে মেলার সার্বিক সাফল্য, স্থানীয় ব্যবসায়ী সমাজের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামছুল হক বলেন, এবারের বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হবে না। পাশাপাশি যেকোনো ধরনের অশালীন প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মেলাকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশে আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি সব বয়সী মানুষকে সপরিবারে মেলায় আসার আহ্বান জানান।
আয়োজকদের এ ঘোষণা বাস্তবায়িত হলে মেলাকে ঘিরে উচ্চ শব্দ, শব্দদূষণ ও অশালীন প্রদর্শনী নিয়ে সম্ভাব্য উদ্বেগ কমবে বলে আশা করা হচ্ছে। তবে ঘোষিত বিধিনিষেধ কার্যকর রাখতে মেলা চলাকালে যথাযথ তদারকি ও শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাসিম উদ্দিন লালা, জেলা জুলাই যোদ্ধার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দীন ও রেজাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা। 

আয়োজকেরা জানান, দ্রুততম সময়ের মধ্যে মেলার মাঠ প্রস্তুত ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মেলায় স্থানীয় ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং শালীন পরিবেশ নিশ্চিত করা গেলে ‘বাণিজ্য মেলা-২০২৬’ সুনামগঞ্জের ব্যবসা বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর একটি আকর্ষণীয় আয়োজন হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর