সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০১:০৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০১:০৯:১৫ পূর্বাহ্ন
দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ
সুনামকণ্ঠ ডেস্ক :: নেত্রকোনার মোহনগঞ্জে এসে দুদিন ধরে নিখোঁজ ছিলেন ধর্মপাশা উপজেলার সাবেক এক সেনাসদস্য। একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তির নাম কাজল মিয়া (৫৫)। কাজল মিয়া ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি ধর্মপাশা উপজেলার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুৎকেন্দ্রের কাজের জন্য গত বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা শহরে এসে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে কংস নদের তীরে গোরস্তানের পাশ থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, গাছের একটি ডালে এক ব্যক্তির লাশ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর গলায় দড়ি লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কাজল মিয়ার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। বড় ছেলে পুলিশে চাকরি করেন। কাজলের বড় ভাই বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরে রাতে থানায় জিডি করি। শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের লাশ দেখতে পাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর