ছাতকে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ
- আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি ভূমিতে রাস্তা নির্মাণ না করে পূর্ব বিরোধের জেরে রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে ছাতকের তাতীকোণা পশ্চিম পাড়া শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের জমি-সংক্রান্ত বিরোধ ও চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোক্তভোগী নাসির মিয়া, আবুল হোসেন, আব্দুল আহাদ, রুহাব মিয়া, নীল মিয়া, দুদু মিয়া, নুরুল ইসলাম, জাহের আলী।
এ সময় উপস্থিত ছিলেন কবীর মিয়া, মাহমুদ আলী, ছমির হোসেন, জেবেদ আলী, আব্দুল আলী, আব্দুল হেকিম, আকবর আলী, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, পাভেল মিয়া, সেলিম মিয়া, সিরাজ মিয়াসহ স্থানীয়রা।
ভুক্তভোগীদের দাবি, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আমাদের রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ করা হচ্ছে। তাদের অভিযোগ, সরকারি ভূমি ব্যবহার না করে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাস ভূমিতে নির্মিত জাহির আলী, শুকুর আলী, কুতুব উদ্দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় নিয়েও তারা প্রতিবাদ জানান।
এ বিষয়ে সহকারী জজ আদালত ছাতক জোন আদালতের স্বত্ব মোকদ্দমা নং ৯৫/২৫ উল্লেখ করে ভুক্তভোগীরা তাদের জমির অধিকার ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের দাবি জানান। তাদের বক্তব্য, জমি-সংক্রান্ত বিরোধের নি®পত্তি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ